লালমনিরহাট পৌরসভায় শনিবার থেকে সাতদিনের জন্য লকডাউন ঘোষনা

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট জেলা করোনা প্রতিরোধ কমিটি,এক ভার্চুয়াল বৈঠকে শনিবার  থেকে সাতদিনের জন্য লালমনিরহাট পৌরসভায়  লক ডাউন ঘোষনা করেছে।
বুধবার ২৩ জুন দুপুর তিনটায় লালমনিরহাট জেলা করোনা প্রতিরোধ কমিটি ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়।ভার্চূয়াল মিটিং এ লালমনিরহাট জেলার দ্বায়িত্ব প্রাপ্ত সিনিয়র সচিব মিছবাহুল ইসলাম,লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর আহমেদ,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃমতিয়ার  রহমান,পুলিশ সুপার আবিদা সুলতানা,সিভিল সার্জন ডাঃ নির্মৃলেন্দু রায়,গেরিলা লিডার ও লালমনির হাট বার্তার সম্পাদক শফিকুল ইসলাম কানু,লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন,পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, সহ অন্যান্য সদস্য উপস্থিত থেকে লক ডাউনের মতামত ব্যাক্ত করেন।
সভায় লালমনিরহাট জেলার সার্বিক করোনা পরিস্থিতি আলোচনা করা হয়,জেলায় ৭হাজার ৬৪জনের নমুনা পরীক্ষা করা হয়,তন্মধ্যে ০৬ হাজার ৮শত ১৯জনের ফল প্রকাশিত হয়,এরমধ্যে  ০১ হাজার ০৩ শত১১জন করোনা পজেটিভ শনাক্ত হয়,আক্রান্তের হার ১৯’২২শতাংশ।সভায় পৌর এলাকায় সকলের মাস্ক ব্যাবহার নিশ্চিত করা,স্বাস্থ্য সেবা মেনে চলা,এবং বেশী করে নমুনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত গৃহীত হয়।