লক্ষ্মীপুরে ইউনিয়ন ভূমী সহকারী কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ গ্রহনে জেলাপ্রশাসক বরাবর অভিযোগ

বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর ।।
লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর ৩নং দালাল বাজার ইউনিয়ন ভূমী সহকারী কর্মকর্তা আব্দুস শহিদের বিরুদ্ধে অতিরিক্ত উৎকোচ আদায়ে ২৪ জুন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ বরাবরে এক অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী মোঃ আমিন মিঞা।
অভিযোগ পত্র ও ভুক্তভোগী সূত্রে জানাযায়, ৩নং দালাল বাজার ইউনিয়ন ভূমী সহকারী কর্মকর্তা আব্দুস শহিদ অভিযোগ কারির নিকট থেকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে দাখিলা কেটে খাজনাদি গ্রহন করবেন বলে একলক্ষ টাকা দাবী করেন। তিনি আরো বলেন যদি এই মূহুত্বে দাবীকৃত টাকা পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে উক্ত সম্পত্তি ভিপি নথিভুক্ত হবে বলে ভয় দেখান। উপায় অন্ত না দেখে ভুক্তভোগী মোঃ আমিন মিঞা ৭০০০০ হাজার টাকা দিতে স্বীকৃতি প্রদান করেন বলে গণমাধ্যম কে জানান।
অভিযোগ পত্রসূত্রে আরো জানা যায় ১৯ জুন ভুক্তভোগী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ৬০০০০ টাকা আব্দুস শহিদ তহশিলদার কে প্রদান করলেও তিনি বাকি ১০০০০ টাকার জন্য খাজনার রিসিট না দেয়ায় পরদিন ২০ জুন ২০২১ ইং রবিবার সকালে কথিত ১০০০০ টাকা ভুক্তভোগী মোঃ আমিন মিঞা তহশিলদারের হাতে দেয়ার পর তিনি ১২৯০ টাকার একটি খাজনার রশিদ হাতে ধরিয়ে দেন বলে জানা যায়।
এই বিষয়ে তহশিলদার আব্দুস শহিদের নিকট জানতে চাইলে তিনি বলেন বিষয়টি সম্পূর্ণ রুপে মিথ্যা ও পরিকল্পিত, কিছু লোক আমার কাছ থেকে সুবিধা নিতে না পেরে তারাই এসব রটিয়ে বেড়াচ্ছে। তিনি আরো বলেন আমি মোঃ আমিন মিঞার থেকে খাজনার রিসিটে যা লিখা আছে, তার বাহিরে কোন বাড়তি টাকা নেই নি।
