রামগতিতে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণঃআসামি গ্রেফতার

মো: মিজানুর রহমান,লক্ষীপুর ।।
লক্ষ্মীপুর জেলার রামগতিতে মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার ৩০ জুন রাতে ধর্ষণের অভিযোগে বড়খেরী ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল কুদ্দসকে (২৭) গ্রেফতার করেছে রামগতি থানা পুলিশ।
এর আগে রবিবার ২৭ জুন দিনের বেলায় উপজেলার চৌমুহনী বাজার এলাকায় আলতাফ হোসেনর পরিত্যক্ত বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান,লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আব্দুল কুদ্দসের সাথে জনৈক কিশোরীর (১৬) কয়েক মাসের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। বিয়ের ফাঁদে ফেলে ওই কিশোরীকে কুদ্দুস কয়েকবার ধর্ষণ করে। একই কায়দায় ওই কিশোরীকে আবারো ধর্ষণ করতে গেলে স্থানীয়রা হাতেনাতে ধরে পেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল কুদ্দসকে গ্রেফতার করে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি আব্দুল কুদ্দসকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আব্দুল কুদ্দস উপজেলার বড়খেরী ইউনিয়নের দুদু মিয়া হাজী বাড়ির কামাল উদ্দিনের ছেলে ও বড়খেরী ইউনিয়ন যুবলীগ নেতা।
ঐ মেয়ের দুলাভাই আলাউদ্দিন জানান, আব্দুল কুদ্দস এলাকার মেয়েদের বিয়ের ফাঁদে ফেলে, আপত্তিকর ছবি দিয়ে, যুবলীগের ক্ষমতার দাপট দেখিয়ে কিশোরী ও বিভিন্ন বয়সী নারীদের সাথে প্রেমের সর্ম্পক গড়ে ধর্ষণ করে।
রামগতি থানার পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে কুদ্দুস ৩ বার ওই কিশোরীকে ধর্ষণ করেছে। মেয়ের দুলাভাই বাদী হয়ে কুদ্দুসের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। ভিকটিমকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
