চাটখিলে ভুয়া ডাক্তার আটক, ২বছরের কারাদন্ড

আনোয়ারুল আজিম, চাটখিল ( নোয়াখালী ) প্রতিনিধি।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফয়সাল কবির (৩৬) নামে এক ভুয়া ডাক্তার কে ২বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।
মঙ্গলবার( ৬ জুলাই ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই দন্ডাদেশ দেওয়া হয়। আদেশ প্রদানের পর পর পুলিশ থাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ফয়সাল কবির নামের ঐ ভুয়া ডাক্তার ঢাকার মগবাজার চেয়ারম্যান গলির বাসিন্দা মাহফুজুর রহমান ওসমানের ছেলে। দীর্ঘদিন থেকে পার্শ্ববর্তী রামগঞ্জ শহরের রয়েল হাসপাতাল ও চাটখিল এহছানিয়া হাসপাতালে এ্যানেসথেসিয়া সার্জন পরিচয় দিয়ে প্রতারনা করে আসছে। প্রকৃত ডাঃ ফয়সাল কবির বিগত কিছুদিন আগে নোয়াখালী জেলা বিএম-এর সভাপতি ডা. এমএ নোমানের কাছে মুঠোফোনে অভিযোগ করেন ভুয়া ফয়সাল কবির নামীয় এই প্রতারকের নামে। পরে নেয়াখালী জেলা বিএম-এর সভাপতি কৌশলে তার নিজ হাসপাতালে প্যাকটিস করার জন্য ডেকে আনলে প্রাথমিক কথাবার্তায় অভিযোগ সন্দেহ হলে ভুুয়া ফয়সাল কবির নামীয় এই প্রতারকের রেজিষ্ট্রেশন নাম্বার সনাক্ত করে জানা যায় সেই অন্য একজন বিসিএস ক্যাডার ডাক্তারের রেজিষ্ট্রেশন ব্যবহার করছে। তাৎক্ষনিক তিনি থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যায়।
ভুয়া ডাক্তার প্রমানিত হওয়ায় নির্বাহী অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার মোশতাক আহম্মেদের উপস্থিতিতে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ধারা ২৯ মতে ২বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
