লালমনিরহাটে চিকিৎসাধীন করোনা রোগীদের পাশে দাঁড়ালেন মানবিক চেয়ারম্যান সুজন

মিজানুর রহমান,লালমনিরহাট ।।
লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের মনোবল বাড়াতে পাশে দাঁড়ালেন সদর উপজেলা পরিষদের মানবিক চেয়ারম্যান সুজন।এসময় চিকিৎসাধীন ৩০জন করোনা রোগীকে ব্যাক্তিগত উদ্দোগে ফল ও শুকনা খাবার তুলে দেন।
মঙ্গলবার ০৬ই জুলাই দুপুর ০৩টায় লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের খোঁজখবর নিতে উপস্থিত হন,সদর উপজেলা পরিষদের মানবিক চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।এ সময় রোগীদের সাথে সুজন কূশল বিনিময় করেন,রোগীদের মানসিক ভাবে ভেঙ্গে না পড়তে তাদের সাহস যোগান।চিকিৎসাধীন ৩০জন করোনা রোগীকে ব্যাক্তিগত উদ্দোগে শুকনা খাবার ও ফলের প্যাকেট হাতে তুলে দেন ।এসময় হাসপাতালে উপস্থিত রোগী ও তাদের অভিভাবক গন উপজেলা চেয়ারম্যান সুজন কে ধন্যবাদ জানান।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়াযরম্যান কামরুজ্জামান সুজন করোনা কালে মানুষের পাশে অকুন্ঠ ভাবে দাঁড়ানোয় সাধারন মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।সারা দেশব্যাপী প্রথমবার লকডাউন চলাকালে সকল শ্রেনীর মানুষের মাঝে ত্রান তৎপরতা সুষ্ঠ ভাবে পরিচালনা করতে নিজে মাঠে থেকেছেন।করোনা রোগীদের চিকিৎসা খোঁজ খবর নিতে প্রতিনিয়ত হাসপাতাল ও ক্লিনিকে ছুটে গিয়েছিলেন।এবারও সেই তৎপরতা অব্যাহত থাকায় সাড়া পড়েছে মানুষের মাঝে।
গত ২৬জুন রাতে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রমেশ রায় করোনা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে,করোনার কারনে তার দাহ সম্পাদন করতে পরিবারের দুই একজন সদস্য ছাড়া কমিউনিটির কেউ এগিয়ে না আসায়,খবর পেয়ে মধ্যরাতে ছুটে যান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুজন,পরিবারের সাথে পরামর্শ করে সৎকার করতে নিজেই স্থানীয় মুসলিম আওয়ামীলীগ নেতাদের নিয়ে শ্মশানে লাশ নিয়ে যান।তার নির্দেশে তার সফর সঙ্গীরা বাঁশ,খড়ি,সংগ্রহ করে শ্মশানে পৌছান।চেয়ারম্যান সুজন ভোর রাত প্রযন্ত শ্মসানে উপস্থিত থেকে সৎকার সুসম্পন্ন করে তবেই বাড়ী ফিরেন।তার এই উদ্দ্যোগ কে সনাতন ধর্মাবলম্বী দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজনের মুখোমুখি হলে এই প্রতিবেদক কে জানান,আমি সাধারন মানুষের জন্য রাজনিতী করি,তারা সুখে দুঃখে আমাকে যেন পাশে পায় এটাই আমার রাজনৈতিক আদর্শ।আমার দ্বায়িত্বকালে সদর উপজেলার মানুষ যাতে জনপ্রতিনিধির অভাব বোধ কখনো না করে।মানুষ জন্ম হলে মৃত্যূ হবে,সাবধানতার সাথে আমরা যদি সবাই আমাদের দ্বায়িত্ব পালন করি তবে এই মহামারী থেকে আমরা উত্তরন হতে পারবো।
