লালমনিরহাটে ১০কেজি গাঁজা সহ একটি প্রাইভেট কার আটক

মিজানুর রহমান,লালমনিরহাট ।।
লালমনিরহাট সদর থানা পুলিশ তিস্তা টোল প্লাজা হতে দশ কেজি গাঁজা সহ একটি প্রাইভেট কার আটক করেছে।আটক প্রাইভেট কার হতে চালক সহ তিনজন কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ১১জুলাই সকাল ০৭টায় লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায়, কুড়িগ্রাম থেকে আসা একটি সাদা প্রাইভেট কার তল্লাশি করে পুলিশ দশ কেজি গাঁজা সহ তিন জনকে আটক করে।
আটক ব্যাক্তিরা হলেন ১৷মোঃ সুজন (২২)পিতাঃ মকবুল হোসেন,গ্রামঃপশ্চিম মইদাম, ভুরুঙ্গামারি,জেলা কুড়িগ্রাম, ২৷সামীম(১৯) পিতাঃস্বপন মিয়া,চরপাড়া,রায়পাড়া,জেলা লক্ষ্মীপুর,৩৷খোরশেদ আলম(৩৫)পিতাঃআব্দুল জব্বার,গ্রামঃধীরাশ্রম,সদর,গাজী পুর।মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি পুলিশ জব্দ করেছে।উদ্ধারকারী পুলিশ অফিসার এস,আই মিজানুর রহমান।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহলম বিষয়টি স্বীকার করে বলেন,আটক মাদক দ্রব্যের জব্দ তালিকা করে ধৃত তিন আসামীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।যাহার নং-২০ তারিখ -১১/০৭/২০২১ লালমনিরহাট সদর থানা।
