লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক একজন

মিজানুর রহমান, লালমনিরহাট ।।
লালমনিরহাট জেলার আদিতমারি সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশী এক যুবক নিহত।নিহত যুবক সুবল চন্দ্র (৩৫) আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের বারঘরিয়া, ফলিমারী সীমান্তের পেন্কু চন্দ্রের ছেলে।
বুধবার ১৪জুলাই ভোররাতে ভেলাবাড়ী ইউনিয়নের বারঘরিয়া ফলিমারি সীমান্তের, ৯২১নং পিলারের সাব পিলার০৮ এর কাটাতার বেড়া দিয়ে, ৫/৬জন যুবক গরু আনতে ভারতে প্রবেশের চেষ্টা করে।
এ সময় ভারতের কোচবিহার জেলার ১৪০ ব্যাটালিয়ন  সীমান্ত রক্ষী বাহিনী( বিএসএফ) কৈমারী ক্যাম্পের টহল দল গরু চোরাচালানিদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও সুবলচন্দ্র গুলি বিদ্ধ হয়ে কাটাতার বেড়ার পাশে পড়ে ছিল।সকালে এলাকা বাসী সুবল চন্দ্রের লাশ কাটাতারের পাশে পড়ে থাকতে দেখে।
১৫বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃকর্নেল এস,এম তৌহিদুল আলম জানান ভারত সীমান্তের ৩০০গজের মধ্যে একটি লাশ পড়ে থাকার খবর পেয়েছি।লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।বিজিবির পক্ষ থেকে লাশ  ফেরত প্রদানের আহ্বান জানানো হয়েছে।