লক্ষ্মীপুরে ১৭৫ জনকে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ

মো: মিজানুর রহমান, লক্ষীপুর :
সারাদেশে করোনা বিপর্যয় চলছে।অসহায় ও গরীবদের যেনো দুঃখের শেষ নেই।এমতাবস্থায় লক্ষ্মীপুর জেলায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন মাঠ পর্যায়ের কর্মকর্তাগন।
বৃহস্পতিবার ৮ জুলাই লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এবং মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ১৭৫ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),লক্ষ্মীপুর, জনাব এ কে এম সালাউদ্দিন টিপু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সদর,লক্ষ্মীপুর, জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, সদর,লক্ষ্মীপুর।
মুঠোফোনে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ বলেন ধারাবাহিক ভাবে আমরা অসহায় মানুষদের কে ত্রান পৌঁছে দিচ্ছি। সবাই ঘরে থাকতে আহবান জানান জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।
