দেশব্যাপী চলছে কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিন

অনলাইন ডেস্ক ।।
আজ শনিবার করোনা সংক্রমণ বিস্তার রোধে দেশব্যাপী নতুন করে আরোপিত কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিন ।
গতকাল শুক্রবার(২৩ জুলাই) সকাল ৬টা থেকে কঠোর বিধি নিষেধ শুরু হয়েছে। আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত এই বিধি নিষেধ বহাল থাকবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাকে শাস্তির আওতায় আনা হবে। বিধি নিষেধ চলাকালে জনগণকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।
বিধি নিষেধ কার্যকর করতে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী সদস্যরা মাঠে রয়েছেন।
গত ১৩ জুলাই বিধি নিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই আদেশে ঈদের কারণে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধি নিষেধ শিথিল করা হয়েছিল । ২৩ জুলাই সকাল ৬টা থেকে নতুন করে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছিল ওই ঘোষণায়।
