বিধিনিষেধ অমান্য করে গনভোজনের আয়োজন, গুনতে হলো জরিমানা

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে বিধি নিষেধ অমান্য করে গনভোজনের আয়োজন করায় আর্থিক জরিমানা গুনতে হলো আয়োজনকারী বজলুর রশিদ।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ মোসা জানান,(২৯ জুলাই)বৃহস্পতিবার দুপুরের একটা নাম্বার থেকে কল আসে জানতে পারি চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা নামক স্থানের মেগা পুরাতন পাটোয়ারী বাড়িতে মৃত এক ব্যক্তির জন্য বৃহস্পতিবার দুপুরে সরকারী বিধি নিষেধ অমান্য করে দোয়া ও গনভোজনের আয়োজন করেন।
ঘটনাস্থলে গিয়ে সত্যতা প্রমাণ পেয়ে আয়োজক বজলুর রশিদ কে রোগ প্রতিরোধ সংক্রমণ আইন ২০১৮ অনুযায়ী নগদ ৫০০০ টাকা আর্থিক জরিমানা হয় এবং পরবর্তীতে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে নির্বাহী কর্মকর্তা এস এম মোসা রান্না করা সকল খাবার গণভোজের দাওয়াত পাওয়া সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
