শফিউল বারী বাবু,র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অসহায়,পথ যাত্রীদের মাঝে খাবার বিতরণ

গিয়াস উদ্দিন শাকিল,কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
রামগতি- কমলনগরের কৃতি সন্তান, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক,সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সফল সভাপতি জননেতা জনাব মরহুম শফিউল বারী বাবু,র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কমলনগর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসহায়,গরীব ও পথ যাত্রীদের মাঝে খাবার বিতারণ করে কমলনগর উপজেলা ছাত্রদল।
(২৯ শে জুলাই) বৃহস্পতিবার দুপুরে কমলনগর উপজেলার চর লরেন্স বাজার সংলগ্ন ইকরা হাফিজিয়া মাদ্রাসা ময়দানে এ খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্হিত ছিলেন,কমলনগর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির উদ্দিন,যুবদল নেতা অাবদুর রহমান পাটোয়ারী,যুবদল নেতা মানিক হোসেন জুয়েল,যুবদল নেতা অানোয়ার হোসেন মন্জু,কমলনগর উপজেলা ছাত্রদল নেতা ওসমান গনি রিপাত,ছাত্রদল নেতা জামাল উদ্দিন অাবগানি,ছাত্রদল নেতা বাচ্ছু মোল্লা,কমলনগর উপজেলা ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন শাকিল,জীবন গাজী,অারিফ হোসেন তানজিল,মোহাম্মদ উল্লাহ,ফারুক হোসেন রাসেল,ফুহাদ হোসেন,ইউছুফ, নোমান সিদ্দিকী,অাবদুল খালেক রনি,রিয়াদ,অাশরাফুল ইসলাম নাজিম সহ প্রমূখ।
এ সময় মরহুমের অাত্নার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং মরহুমের পরিবারের জন্য দোয়া করা হয়।
উপস্হিত থাকা বক্তারা বলেন, অাগামি দিনে রামগতি-কমলনগরের কৃতি সন্তান প্রয়াত নেতা মরহুম শফিউল বারী বাবু,র রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলো তার সহ ধর্মীনি বীথিকা বিনতে হোসাইনের দ্বারা সমাপ্ত হবে।
জনাবা বীথিকা বিনতে হোসাইন বর্তমানে রামগতি-কমলনগরে বাবু,র অবর্তমানে জাতীয়তাবাদের অভিবাবক হিসাবে নেতৃত্ব দিচ্ছেন।তার নেতৃত্ব ঐক্যবদ্ব রামগতি-কমলনগরে নেতা কর্মীরা কাজ করবেন বলে জানান।
কমলনগর উপজেলা ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন শাকিল বলেন, অামাদের রামগতি-কমলনগরের জাতীয়তাদের অভিবাবক জনাবা বীথিকা বিনতে হোসাইন,যখন যে নির্দেশ দিবে তখন তা যথা সময় পালন করা হবে,অামরা কমলনগর উপজেলা ছাত্রদল সব সময় বীথিকা বিনতে হোসাইনের নেতৃত্ব ঐক্যবদ্ব।বাবু,র অাত্নার মাগফিরাত কামনা এবং তার পরিবারের জন্য সবাইর কাছে দোয়া চেয়েছেন এ ছাত্রনেতা।
জানা যায়,জনাবা বীথিকা বিনতে হোসাইন অপর্ণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও সেচ্ছাসেবক দলে কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য (সহ- সভাপতি মর্যাদা) দায়িত্ব পালন করেন।রামগতি-কমলনগরের নেতা কর্মীদের সার্বক্ষনিক খোঁজ খবর রাখেন এ নেত্রী।রামগতি-কমলনগরের মানুষের একটায় সপ্ন রামগতি-কমলনগের অভিবাবক হিসাবে জনাবা বীথিকা বিনতে হোসাইন কে চাচ্ছেন।বাবু,র অপূরণীয় কাজ গুলো তার সহ ধর্মীনির দ্বারা পূরন হবে বলে সাধারন মানুষ জানান।
