মতলবে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সম্রাটকে ফুলেল শুভেচ্ছা

আফজালুর রহমান, চাঁদপুর :
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের কৃতিসন্তান স¤্রাট গাজীকে চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জহিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (৩রা আগস্ট) সন্ধ্যায় জহিরাবাদে নিজ বাড়ীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সম্রাট।
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে সম্রাটট গাজী বলেন, সেবা শান্তি প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এ সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার হাত ধরেই গড়ে ওঠা। আমাদের প্রধানমন্ত্রীর স্বেচ্ছাসেবক বাহিনীকে স্বেচ্ছাসেবক লীগে রূপান্তর করেছেন। প্রধানমন্ত্রী নির্দেশিত পথে আমাদের পথ চলা।
উল্লেখ্য, শনিবার ৩১ আগস্ট কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজারুল রহমান বাবুর স্বাক্ষরিত চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটিতে নতুন করে আরো ৪ জন সম্পাদক ও ২ জন সদস্যর নাম ঘোষণা করা হয়। স¤্রাট গাজী জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুক্তার হোসেন গাজী ও জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সেলিম রেজার ছোট ভাই।
