হিলিতে দুই বছরের সাজা প্রাপ্ত আসামী আটক

হিলি প্রতিনিধি:

দিনাজপুরে হিলিতে দুই বছরের সাজা প্রাপ্ত মোঃ শাহিনুর রহমান (৩৭) নামের এক আসামীকে আটক করছে পুলিশ।

বুধবার(৪ আগস্ট) সকাল ৭ টায় উপজেলার লোহাচড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত লোহাচড়া গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, বিশেষ ট্রাইবুনাল মামলা নং-২৭১/২০১২ সংক্রান্তে ০২ বছরের সশ্রম কারাদন্ড ও ৩,০০০/-(তিন হাজার) টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো ০৪(চার) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী মোঃ শাহিনুর রহমান (৩৭) কে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত আসামীকে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।