শিবপুরে আওয়ামীলীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালিত

বোরহান মেহেদী, নরসিংদী ।।
শিবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ আগষ্ট) বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মহসিন নাজির এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমির হোসেন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিপুণ খান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ সরকার, সাধারণ সম্পাদক শাহীন মিয়া, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক জাহিদ সরকার, সদস্য সচিব কাওসার শেখ,উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়াসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
