লালমনিরহাট জেলা সিএন্ডএফ এসোসিয়েশনের পাল্টাপাল্টি কমিটি গঠন, ব্যবসায়ীরা অস্বস্তিতে

মিজানুর রহমান, লালমনিরহাট ।।
লালমনিরহাট জেলার বুড়িমারি শুল্ক বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের পাল্টাপাল্টি কমিটি গঠন।কমিটি গঠন নিয়ে বুড়িমারি বন্দরের আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীরা অস্বস্তিতে পড়েছেন।
শনিবার ০৭আগষ্ট দুপুরে বুড়িমারি বন্দরের ব্যাবসায়ী ছায়েদুজ্জামান ছায়েদের স্বাক্ষর প্লাজায় সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে ছায়েদুজ্জামান ছায়েদ এবং মাহমুদুল হাসান সোহাগ কে সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।নবনির্বাচিত বুড়িমারি সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বলেন ২০০২সালের পরে নির্বাচনের মাধ্যমে কোন কমিটি গঠিত হয়নি,ইতিপূর্বে রুহুল আমিন বাবুল কে সভাপতি এবং আবু সাঈদ নেওয়াজ নিশাত সাধারন সম্পাদক হিসেবে যে কমিটি গঠন করা হয়েছে তা সম্পূর্ন অবৈধ,
বন্দরের দুই একজন ব্যাবসায়ী নিজেদের প্রভাব খাটিয়ে সিএন্ডএফ ব্যাবসায়ী দের মতামত ছাড়াই কমিটি গঠন করেছিল। ।আজকে যে কমিটি গঠন করা হয়েছে তা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ৪৭ জন সদস্যর মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ০৫ আগষ্ট বুড়িমারি সিএন্ডএফ এসোসিয়েশনের একটি কমিটি গঠিত হয়,উক্ত কমিটিতে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল সভাপতি এবং বুড়িমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত কে সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।উক্ত কমিটি ঘোষনার তিনদিন পর পাল্টাপাল্টি নতুন এই কমিটি ঘোষনা করা হল।
এদিকে বুড়িমারি বন্দরের আমদানি ও রপ্তানিকারক ব্যাবসায়ীগন পাল্টাপাল্টি এই কমিটি গঠন নিয়ে রয়েছেন অস্বস্থিতে। ব্যাবসায়ী প্রতিযোগিতায় নতুন এই দলাদলির কারনে বন্দরের পরিবেশ বিনষ্ট হবার আশংকা করছেন ব্যাবসায়ীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিএন্ডএফ এজেন্ট ব্যাবসায়ী এই প্রতিবেদক কে বলেন,রুহুল আমিন বাবুল পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,তিনি বন্দর কেন্দ্রীক ব্যাবসা বানিজ্যর সাথে সম্পৃক্ত রয়েছেন, এছাড়া বুড়িমারি বন্দরের পানামা হাউজের লেবার হ্যান্ডেলিং ঠিকাদার হিসেবে সম্পৃক্ত রয়েছেন,বুড়িমারি বন্দর কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট ব্যবসায়ীদের নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে।স্থানীয় রাজনিতীতে দলীয় মনোমালিন্যর কারনে তার বিরুদ্ধে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।
এদিকে পাটগ্রাম পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হিসেবে ব্যাবসায়ী ছায়েদুজ্জামান ছায়েদ দীর্ঘদিন ধরে বুড়িমারিতে আমদানি রপ্তানি ব্যাবসা সহ সিএন্ডএফ এজেন্ট ব্যাবসার সাথে সম্পৃক্ত রয়েছেন।স্থানীয় সংসদ সদস্যর কাছের লোক হিসেবে রয়েছে তার পরিচিতি,নতুন কমিটির সভাপতি হিসেবে তার নাম ঘোষনা করা হয়েছে,সংগঠনের সাধারন সম্পাদক হিসেবে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সাবেক প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের পুত্র, মাহমুদুল হাসান সোহাগের নাম ঘোষনা করা হয়েছে।
এখন দেখার বিষয় ক্ষমতাসীন সরাকরি দলের নেতাদের পাল্টাপাল্টি এই কমিটি স্থানীয় রাজনিতীতে কতটা প্রভাব ফেলে সেদিকে তাকিয়ে রয়েছেন সাধারন মানুষ।
