অবৈধ দখলে বাজারের জমি, রাস্তার উপরে বসছে বাজার,জণদূর্ভোগ চরমে

মো. সুমন মৃধা(দুমকি) পটুয়াখালী:

পটুয়াখালীর দুমকির তালতলি বাজারের নিবন্ধনকৃত জমিতে অবৈধস্থাপনা গড়ে তুলেছেন প্রভাব শালী মহল যার কারনে নিয়মিত বাজার বসছে রাস্তার উপরে।

রাস্তার উপরে বাজার বসার কারনে যানবাহন চলাচলসহ সাধারণ মানুষের চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে এবং যে কোন সময়ে ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। বাজারের নামে ৭শতাংশ জমি নিবন্ধন করা রয়েছে, রাজা খালী মৌজার ৩২৭ খতিয়ানের ৩০৫৫ দাগের দক্ষিণ পশ্চিম কর্নারে ৪শতাংশ যার দাতা রয়েছেন গিয়াস উদ্দিন খান, জসিম উদ্দিন খান ও আঃ ছত্তার খান। খতিয়ান এস,এ ৭২৩ এর ৩০৪৮ দাগের পূবর্ পাশে ৩শতাংশ জমি যার দাতা রয়েছেন ময়নদ্দিন খান,বজলু খান ও আলম ফকির। ৬ জন দাতার মোট ৭শতাংশ জমি সবই রয়েছে প্রভাব শালী মহলের দখলে। স্থায়ী টোলর ঘর না থাকার কারনে রা¯তার উপরে দোকান বসাতে হচ্ছে দোকানীদের। একাধিক বার টোল ঘর স্থাপনের বরাদ্দ আসলেও জায়গার অভাবে টলঘর অদ্যবধি আলোর মুখ দেখে নি। নতুন করে আবারও টল ঘর স্থাপনের বরাদ্দ আসলেও ঠিকাদার জায়গার জন্য বিভিন্ন মহলে ধর্না ধরে ব্যর্থ হচ্ছেন।

রাস্তার উপরে বাজার বসার ব্যাপারে জানতে চাইলে অধিকাংশ দোকানীবলেন, কি করবো বসার জায়গা নাই তাই বাধ্য হয়ে রাস্তার উপরে বসতে হয়।বাজার পরিচালনায় সক্রিয় দায়িত ¡পালন কারী মোঃ শহীদুল ইসাম খানের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদক কে জানান, বাজারের নামে জমি আছে সত্য কিš ‘বেদখল, মেম্বার চেয়ারম্যানদের কাছে বহুবার আলোচনা করেও কোনো সুরাহা হচ্ছে না।

এ ব্যাপারে শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম জানান, বাজারের নামে যে জমি আছে তা আমার জানা নাই এখন জানলাম। বাজারের জায়গা দখল মুক্ত ও টল ঘর স্থাপনের ব্যবস্থা করা হবে।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখআব্দুল্লাহ সাদীদ জানান, অচিরেই বাজারের জমিদ খলমুক্ত করে বিধি মোতাবেক টলঘর নির্মাণের ব্যবস্থাকরাহবে। বাজারের নামে নিবন্ধিত জায়গায় টলঘর গড়ে তোলা এবং রাস্তাকে জান চলাচলের জন্য উন্মুক্ত রাখতে সুশীল সমাজ কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেন।