হাকিমপুরে বাড়ি ভাংচুর,৮ জনের বিরুদ্ধে থানায় জিডি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে নতুন পাকা বসত বাড়ি ভাঙ্গার অভিযোগে প্রতিবেশী আলমগীর ফারুকসহ ৮ জনের নামে থানায় সাধারণ ডায়েরী করেছেন সেলিম রানা নামের এক যুবক।
ঘটনাটি ঘটে গত সোমবার রাতে হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বানিয়াল গ্রামে।
সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, বানিয়াল গ্রামের সেলিম রানার সাথে প্রতিবেশী আলমগীর ফারুকদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিলো। এরই সূত্র ধরে তারা রাতে বাড়িতে হামলা চালায় এবং বাড়ির দরজা ,জানালা,ও প্রাচির ভাংচুর করে দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন করেন। এ ব্যাপারে থানায় ডায়েরী করলে পুলিশ পর দিন মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সেলিম রানার পিতা সামসুদ্দিন মন্ডল জানান,প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিপক্ষ যে কোন সময় তাদের প্রাণ নাশের চেষ্টা করতে পারে। এ ব্যাপারে তিনি প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে সোমবার রাতেই সেলিম রেজা হাকিমপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। থানার সাধারণ ডাইরী নং- ৮০২,তারিখ-১৬-৮-২১ ইং।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
