হাকিমপুর পৌরসভায় পানি সাপ্লাই লাইন উদ্বোধন

শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি ।।

দিনাজপুর হাকিমপুর হিলি পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উদ্যোগে পৌরসভার জনগণের সেবার লক্ষে হাকিমপুর পৌরসভার পানি সাপ্লাই লাইনের উদ্বোধন করলেন হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

বৃহস্পতিবার(১৯ আগস্ট) সকাল  ১১ টায় উপজেলার ১ নং ওয়ার্ডের চন্ডিপুরে পানি সাপ্লাই লাইনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় হাকিমপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এস এম রায়হান হোসেন,পৌর প্রকৌশলী আ: রাজ্জাক, হাকিমপুর পৌর আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামসহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

মেয়র জানান,পৌর এলাকার সাড়ে ১৭ কিলোমিটার এ প্রকল্পে ব্যয় হয়েছে ২ কোটি ৩৬ লক্ষ টাকা।