সীতাকুণ্ড মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ০২ জন

সাজ্জাদ হোসেন চৌধুরী ।।
সীতাকুণ্ড মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ গ্রেফতার ০২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই(নিঃ)/পারসিত চাকমা, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গত ২২শে আগষ্ট সন্ধ্যা দিকে সীতাকুণ্ড পৌর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে শ্যামলী বাস কাউন্টারের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ আসামী-১.মোঃ ইকরামুল হক(৩৫) ও ২. মোঃ নবাব আলী(৩০)’দ্বয়কে গ্রেফতার করে।
এসআই(নিঃ)/আশরাফ ছিদ্দিক, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ একই তারিখ সকাল ০৯.২০ টায় বর্ণিত স্থানে পৃথক অভিযান চালিয়ে ১,৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ আসামী- ১. সালেহা বেগম (৩০)’কে গ্রেফতার করে।
এ সংক্রান্তে সীতাকুণ্ড মডেল থানায় পৃথক মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
