সোনাইমুড়ীতে পিস্তল ও ইয়াবাসহ র্যাবের হাতে সন্ত্রাসী আটক

খোরশেদ আলম শিকদার , নোয়াখালী :
নোয়াখালীর সোনাইমুড়ীতে পিস্তল ও ১১০পিছ ইয়াবাসহ আমির হামজা নাহিদ (২৩) কে আটক করেছে র্যাব-১১।
বৃহস্পিতিবার(২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলায় জুনুদপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আমির হামজা নাহিদ ২ নং নদনা ইউনিয়ন এর কালুয়াই গ্রামের মৃত নুর নবীর ছেলে।
এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড কার্তুজ সহ ১ টি পিস্তল ও ১১০ পিচ ইয়াবা উদ্ধার করে র্যাব।
সোনাইমুডী থানার অফিসার ইনচার্জ তহিদুল ইসলাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে শুক্রবার(২৭ আগস্ট) ভোরে সোনাইমুড়ী থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
এলাকাবাসীর অভিযোগ, বেশ কিছুদিন থেকেই সোনাইমুড়ীতে মাদক ও ধর্ষনের ঘটনা বেড়ে গেছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকলে সোনাইমুড়ী থেকে সব ধরনের সন্ত্রাস, মাদক নির্মূল করা সম্ভব হবে এবং অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ হবে ও জনমনে শান্তি ফিওে আসবে।
