রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক।।
‘‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৮ আগস্ট) সকালে রায়পুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস বিভাগ এর আয়োজনে উপজেলা সিনিয়র কর্মকর্তা কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়ত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার আক্তার জাহান সাথী ।
সভায় সাংবাদিকদের মধ্যে রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (ঢালী) ,দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি, কাজল কায়েস ,ইত্তেফাক রায়পুর প্রতিনিধি, এম আর সুমন, যায়যায়দিন রায়পুর প্রতিনিধি, মুকুল পাটোয়ারী, জনকণ্ঠ রায়পুর প্রতিনিধি, প্রদীপ কুমার,দৈনিক বাংলাদেশ সমাচার রায়পুর প্রতিনিধি ও রায়পুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এস.এম জাকির হোসাইন, রায়পুর সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক দৈনিক গণমুক্তি রায়পুর প্রতিনিধি, হৃদয় হোসেন সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জাতীয় মৎস সপ্তাহ ২১ (২৮ আগষ্ট – ০৩ সেপ্টেম্বর) সফলভাবে পালনের লক্ষ্যে সপ্তাহব্যাপি জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে, মাইকিং , ব্যানার , ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা।
এছাড়া আরো রয়েছে মাছের পোনা অবমুক্তসহ বর্তমান সরকারের মৎস সেক্টরের অগ্রগতি ও সাফল্য নিয়ে নির্মিত প্রমাণ্য চিত্র প্রদর্শণ, প্রান্তিক পর্যায়ে মৎসজীবী ও চাষীদের স্বাস্থ্য বিধি মেনে মতবিনিময় সভা, মৎস চাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা, পুকুরের মাটি পানি পরীক্ষা, বুধবার মাছ চাষীদের পরামর্শ সেবা, বৃহস্পতিবার সুফলভোগিদের প্রশিক্ষণ উপকরন বিতরণ, শুক্রবার জেলা ও উপজেলা কর্মকতাগনের মতবিনিময় এবং মৎস সপ্তাহের সমাপ্তি ঘোষণা।
