নোয়াখালীর কবির হাটে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

খোরশেদ আলম শিকদার নোয়াখালীঃ
নোয়াখালী জেলার কবির হাটে অর্থদণ্ড সহ এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে কবির হাট থানা পুলিশ।  
কবির হাট অফিসার ইনচার্জ (ওসি) এর নির্দেশনায় এসআই মাঈন উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ  অভিযান পরিচালনা করিয়া সিআর-১০৮/১৪ সংক্রান্ত মামলায় ০১মাস কারাদণ্ড ও ২,৩৫,০০০/- টাকা অর্থদণ্ড সহ সাজাপ্রাপ্ত আসামি আবুল কাশেম,পিতা- আবুল খায়ের, সাং- নলুয়া,থানা- কবিরহাট, জেলা- নোয়াখালীকে গ্রেফতার করেন। বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।