নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ১লা সেপ্টেম্বর বুধবার সকাল ১০টার দিকে জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হল রুমে সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শহীদুল ইসলাম, পিপিএম উক্ত মাসিক কল্যাণ সভায় আগস্ট/২০২১ খ্রিঃ মাসের অপরাধ দমন ও সার্বিক মূল্যায়নের ভিত্তিতে জেলার বিভিন্ন থানায় কর্মরত ১২(বার)জন পুলিশ অফিসার’কে নগদ অর্থ ও পুরস্কার প্রদান করা হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগদ অর্থ ও পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার জনাব মোঃ শহীদুল ইসলাম,পিপিএম।
