হাকিমপুরে বিনামূল্যে চক্ষু শিবির

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দীপ আই কেয়ার ফাউন্ডেশন-চক্ষু হাসপাতাল রংপুর কর্তৃক আয়োজিত ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডনের উদ্যোগে দিনাজপুরের হাকিমপুরে হতদরিদ্র ও অসহায়দের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে হাকিমপুর উপজেলার হরিহরপুর মাদ্রসায় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন চক্ষু শিবিরটি উদ্বোধন করেন।

এ সময় দীপ আই কেয়ার ফাউন্ডেশনের ফিল্ড অর্গানাইজার মিজানুর রহমান,হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডলসহ অনেকে উপস্থিত ছিলেন। চক্ষু শিবিরে প্রায় পাঁচ শতাধিক হতদরিদ্রদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়।