নোয়াখালীর কোম্পানিগঞ্জে স্বামী ও দেবর কর্তৃক গৃহবধূকে নির্যাতনকারী স্বামী আটক

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানিগঞ্জে স্বামী ও দেবর কর্তৃক গৃহবধূ নির্যাতনের ঘটনায় অভিযুক্ত স্বামী আমির হোসেন (৪০) কে ১২ সেপ্টেম্বর রবিবার আটক করেছে সেনবাগ থানা পুলিশ। ঘটনার জড়িত আরেক অভিযুক্ত দেবর পলাতক রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়,সেনবাগ উপজেলার মোহাম্মদ পুর এলাকায় স্বামী ও দেবর কর্তৃক গৃহবধূ বিবি আমেনা (৩০) কে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়।

বিষয়টি নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম এর নজরে আসলে তিনি সেনবাগ থানা পুলিশকে অভিযুক্তদের আটকের মৌখিক নির্দেশ দেন। সেনবাগ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় ১ম অভিযুক্ত স্বামী আমির হোসেন কে আটক করতে সক্ষম হয়। অপর অভিযুক্ত দেবর পলাতক থাকলেও তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

নির্যাতিতা গৃহবধূ বিবি আমেনা বর্তমানে তার পিত্রালয় বসুরহাটে রয়েছে। তার সাথে যোগাযোগ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ জানায়।