নোয়াখালীতে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণ বিষয়ে মতবিনিময়

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর/২১ বৃহস্পতিবারে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ উল্যাহ সবুজ সহ বীর নিবাস নির্মাণের নির্ধারিত উপকারভোগী ও বাস্তবায়ন কমিটির সকল সদস্য বৃন্দ।
