নোয়াখালীতে আসন্ন দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম শিকদার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে আসন্ন দুর্গোৎসব/২০২১ উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খাঁন।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব /২০২১ উদযাপন উপলক্ষ্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় এবং শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম তার বক্তব্যে বলেন, সবাইকে আন্তরিকতার সহিত মিলেমিশে আইন শৃঙ্খলা রক্ষা ও কোভিড ১৯ রোধকল্পে স্বাস্থ্য বিধি মেনে দায়িত্ব পালন করার আহবান জানান।
এ সময় তিনি আসন্ন দুর্গোৎসবে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জেলা পুলিশ সুপার ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা সহ বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তা গন ও পুজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
