ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে আটক ১৮ রোহিঙ্গা

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয়েছে ১৮জন রোহিঙ্গা নাগরিক।

আটককৃতদের মধ্যে রয়েছে, ১০ জন শিশু ও ০৮ জন প্রাপ্তবয়স্ক রোহিঙ্গা নাগরিক। তবে তাৎক্ষণিক জেলা পুলিশ প্রশাসন তাদের নাম ঠিকানা জানাতে পারেনি।

গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে রাত আড়াইটার দিকে তাদের আটক করে পুলিশ চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।