নোয়াখালীতে কারাবন্দীদের মাঝে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
“মুজিব বর্ষের অঙ্গিকার, মাদক করবো পরিহার ” এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে কারাবন্দীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপার(এসপি) শহীদুল ইসলাম পিপিএম।
নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার ফণী ভুষণ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক  বিপ্লব কুমার মোদক।