বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি নুর উদ্দিন আসিফ (২১)কে গ্রেফতার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত নুর উদ্দিন আসিফ উপজেলার মুরাদপুর গ্রামের গোলাম আকবর এর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানাযায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন ১৫নং শরীফ পুর ইউপির দক্ষিণ খানপুর জয়নাল আবেদীন মেম্বার বাড়ীর একটি নির্মাণাধীন মুরগির খামারে কবুতরের খোপের ভিতর হইতে ৯টি কিরিচ, একটি দেশীয় তৈরী একনলা পাইপগান, ১টি সাদা রংয়ের কার্তুজসহ একাধিক মামলার আসামি নুর উদ্দিন প্রকাশ আসিফ কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা হয়েছে।