চাটখিলে চেয়ারম্যান প্রার্থী বাহালুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাছান বাহালুলের সাথে তার ইউনিয়নের জনগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে স্থানীয় জনতা স্কুল মাঠে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা এক পর্যায়ে জনসভাতে রুপ নেয়।
আবুল হোসেন বিএসসির সভাপতিত্বে, শাহজাহান পাটোয়ারীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মেহেদী হাছান বাহালুল,সাবেক মেম্বার নুর মোহাম্মদ, শিক্ষক আবুল খায়ের, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিএসসি বিএড, ওয়ার্ড আ,লীগ সভাপতি হারুন অর রশিদ মোল্লা,সাঃ সম্পাদক হানিফ হোসেন,সাঈদুল হক শহীদ,ইউনিয়ন যুবলীগ আহবায়ক শাহ মোহাম্মদ সওগীর,তথ্য গবেষনা সম্পাদক পারভেজ আলম প্রমূখ।
বক্তারা চাটখিল উপজেলা আওয়ামীলীগের দুর্দিনের কান্ডারী মরহুম আতিক উল্যাহ বিএসসির সুসন্তান মেহেদী হাছান বাহালুলকে মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার জন্যে আ,লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ত আহবান জানান।
