নোয়াখালীতে আসন্ন দুর্গাপুজা উপলক্ষে জেলা পুলিশের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে জেলার সকল থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে নোয়াখালী জেলা পুলিশের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর রবিবার বিকেলে পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম (পিপিএম), এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) , এ এন এম সাইফুল আলম খাঁন, জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট নুরুল আফসার চৌধুরী সহ সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) বৃন্দ।
জেলা পুলিশ সূত্রে জানাযায়, সারাদেশের ন্যায় করোনা মহামারীকালীন নোয়াখালীতেও স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে লোক সমাগম সীমিত রেখে দূর্গাপূজা উদযাপিত হবে। সভায় স্বাস্থ্য বিধি মেনে আসন্ন শারদীয় দূর্গাপূজা শুরু থেকে শেষ পর্যন্ত এবং প্রতিমা বিসর্জনকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা ও নির্দেশানা সমূহ প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ শারদীয় দূর্গাপূজার যাবতীয় কার্যক্রম স্বাস্থ্য বিধি মেনে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে সম্পন্নের লক্ষ্যে স্ব-স্ব মতামত ব্যক্ত করেন। সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, (পিপিএম) বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার” এই ধারনা পোষণ করে চলমান করোনা মহমারীতে স্বাস্থ্য বিধি মেনে লোকসমাগম কমিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আসন্ন শারদীয় দূর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্নের জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন এবং জেলা পুলিশের নিরাপত্তা ব্যবস্থাসহ নির্দেশনাবলী বিস্তারিত তুলে ধরেন।
