নোয়াখালীতে ১৪ মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুর হাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী সাহাদাত হোসেন সজলকে (৩০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে বলে জানা যায়।
রোববার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা শহর মাইজদী বাজারের দীঘির পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জেলা ডিবির পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। ওই মামলা গুলোতে গ্রেফতার দেখিয়ে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
