সোনাইমুড়ীতে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষর

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে ভোটকেন্দ্র স্থানান্তরের দাবিতে এলাকাবাসী গণস্বাক্ষর দিয়ে নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছেন।
উপজেলার ৬নং নাটেশ্বর ইউপির ২নং (নজর পুর) ওয়ার্ডের ভোটাররা বৃহস্পতিবার সকালে এ আবেদন করেন।
স্হানীয় ও আবেদন সুত্রে জানা যায়, উক্ত ইউপির ২নং ওয়ার্ডের ভোটকেন্দ্রটি বিগত এরশাদ সরকারের শাসনামলের আগ থেকে নজর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিল।  বিগত নির্বাচনে কতিপয় প্রার্থীর ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কেন্দ্রটি নজর পুর হইতে স্থানান্তর করে ছনুয়া নাজমুল উলুম মাদ্রাসায় নিয়ে যায়। এই কেন্দ্রটির আওতায় নজর পুরের বৃহত অংশের ভোটাররা দেড় দুই কিলোমিটার দুরত্বে ভোট দিতে সমস্যা হয় বিধায় ভোটার উপস্থিতি অনেক কম হয়।স্হানীয়রা জানায়,নজর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রটি স্থানান্তর করলে ওয়ার্ডের মধ্যেম সীমানায় হয়। এতে ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে পারবে এবং সকল ভোটারের জন্য সুবিধা হবে বলে তারা মতপ্রকাশ করেন।
উপজেলা নির্বাচন অফিসার শেখ ফরিদ জানান, নাটেশ্বর ইউপির ২নং ওয়ার্ডের ভোটারদের গণস্বাক্ষরকৃত একটি আবেদন পেয়েছি। স্হানীয় ভাবে তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে।