দুর্গা পূজায় টানা ৬ দিন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি বন্ধ

হিলি প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ সোমবার থেকে টানা ৬ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ দ্বিতীয় হিলি স্থলবন্দর। এ সময় ভারতে বন্দরের সঙ্গে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ ছুটিতে হিলি বন্দরে পণ্য খালাস এবং ভারতের আটকেপড়া বাংলাদেশী পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ছুটিতে বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী রবিবার (১৭ অক্টোবর) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চালু হবে।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট জানান, হিলি বন্দর দিয়ে দুর্গা পূজার ছুটির কারণে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের সিএন্ডএফ থেকে পত্র দিয়ে আমাদের জানিয়েছেন।

হিলি পানামা পোর্ট লিংক লি: এর সহকারী ব্যবস্থাপক অতিশ কুমার শ্যানাল জানান,পূজা উপলক্ষে ভারত থেকে ৬ দিন কোন প্রকার পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই বন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে।

হিলি ইমিগ্রেশন অফিসার ইনর্চাজ জানান,বন্দরে পুর্জার ছুটিতে আমদানি রফতানি বন্ধ থাকলেও ভারতের আটকেপড়া বাংলাদেশী পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

Share this news as a Photo Card

12 October 2021

দুর্গা পূজায় টানা ৬ দিন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি বন্ধ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে