সোনাইমুড়ীতে জাহাঙ্গীর আলম এর মন্ডব পরিদর্শন

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
চলমান শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার পূজামন্ডব গুলো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম। এসময় তিনি দু’উপজেলার ২২টি মন্ডবে আর্থিক অনুদান প্রদান করেন। একই সাথে সনাতন ধর্মবলম্বীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেন।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাটখিলের শ্রী শ্রী গৌর নিতাই সেবা শ্রম ও সোনাইমুড়ী কালি বাড়ি দেবালয়ের সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ​জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন, বাবু উষা রঞ্চন পাল,  হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সমির চক্রবর্তী, সাধারণ সম্পাদক তপন কুরী, চাটখিল পুজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ দেবনাথ, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটর সদস্য মোহাম্মদ উল্যা পাটোয়ারী, আহসান হাবিব সমির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল চৌধুরী, সোনাইমুড়ী কালী বাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সদস্য মমিনুল ইসলাম বাকের, নিজাম উদ্দিন সুজন, আবু সায়েম, সোনাইমুড়ী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লুবনা মরিয়ম সুবর্ণা, বজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন, সোনাইমুড়ী  উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবু মো. মহাসিন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অসংখ্য নেতা কর্মী।