আমেরিকার ম্যানহ্যাটনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলো নোয়াখালীর যুবকের

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধি:
আমরিকার ম্যানহ্যাটনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণগেল নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের  হাটগাঁও গ্রামের সালা উদ্দিন বাবলু’র।
স্হানীয় সুত্রে জানাযায়, শনিবার রাতে বাবলু ম্যানহ্যাটনে খাবাট ডেলিভারির কাজ করছিল। এ সময় একদল ছিনতাইকারী তার ব্যবহারকৃত বাইকটি ছিনতাই করতে আসে।
তখন ছিনতাইকারীদের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্হানীয় পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ম্যানহ্যাটনের বেলভিউ হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসাধীন অবস্থায় স্হানীয় সময় শনিবার দুপুর ১টা ৫৫ মিনিটে হাসপাতালে সালাহ উদ্দিন বাবলু’র মৃত্যু হয়। বাবলুর মৃত্যুর সংবাদে ম্যানহ্যাটন বাঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তারা মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।