কমলনগরে যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গিয়াস উদ্দিন শাকিল, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষীপুরের কমলনগর উপজেলা যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বুধবার (২৭ অক্টেবর) সকালে কমলনগর উপজেলা লরেন্স বাজার  উপজেলা যুবদলের উদ্যেগে কেক কাটা ও  আলোচনা সভা, আনন্দ মিছিল বের করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন,কমলনগর উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবক দল সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
বক্তরা বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সপথ হোক আগামির আন্দোলনের মূলমন্ত্র।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আগামির রাষ্টনায়ক তারেক রহমান কে দেশে ফিরিয়ে এবং আগামি দিনে সকল কেন্দীয় কর্মসূচি অনুযায়ী মাঠে থাকবেন বলে আসস্ত করেন।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন,রামগতি-কমলনগরের হারিয়ে যাওয়া রত্ন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সাধারন সম্পাদক,সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সফল প্রয়াত সভাপতি,রামগতি-কমলনগরের কৃতি সন্তান জননেতা মরহুম শফিউল বারী বাবুর আত্নার মাগফিরাত কামনা করেন এবং দেশনেত্রী বেগম জিয়ার সুস্হতার জন্য সকলের কাছে দোয়া চাইছেন।
উপস্হিত থাকা নেতা কর্মীরা আরো বলেন, আমাদের অভিবাবক,রামগতি-কমলনগরে রত্ন শফিউল বারী বাবুর রেখে যাওয়া অসমাপ্ত গুলো তার সহধর্মীনি জনাবা বীথিকা বিনতে হোসাইনের দ্বারা পূরন হবে।
জনাবা বীথিকা বিনতে হোসাইন যখন যে নির্দেশ দিবেন তখন তা সবাই ঐক্যবদ্ব ভাবে কাজ করবেন বলে জানান।