পবিপ্রবিতে বিজ্ঞান মেলা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ 
Bring Your Idea to Life এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে সৃজনী বিদ্যানিকেতন (উচ্চ মাধ্যমিক) এর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান চিত্র প্রদর্শনী ৩১ অক্টোবর রবিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ স্বদেশ চন্দ্র সামন্ত প্রধান অতিথি হিসেবে উক্ত প্রদর্শনী শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসুসহ বিভিন্ন হল প্রভোস্ট ও বিজ্ঞানপ্রেমী শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।
বিজ্ঞান মেলার উদ্বোধন কালে ভাইস চ্যান্সেলর বলেন, বিজ্ঞান শিক্ষাকে হাতিয়ার করে আমাদের বর্তমান সময়ের সকল প্রকারের যুদ্ধকে মোকাবেলা করতে হবে। একটি দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক তথা সামগ্রিক উন্নয়নের অন্যতম হাতিয়ার ও নির্দেশক হচ্ছে ওই দেশটির শিক্ষা কাঠামোতে বিজ্ঞানের গ্রহণযোগ্যতা। মেলায়  ভূমিকম্প পূর্বাভাস যন্ত্র, সামুদ্রিক লবন ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য শক্তি ঘর, ইকো ফ্রেন্ডলি ভিলেজ, রোবটিক আর্ম, ভাসমান বাড়ি, আগ্নেয়গিরির সুপ্ততা যাচাই, সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতকরন, সৌর প্যানেলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন, পানি ও পেট্রোল দিয়ে গ্যাস উৎপাদন সহ ১৮ টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হয়। এছাড়া প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সমন্বয়ে বিজ্ঞান চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।
সৃজনি বিদ্যানিকেতনের অধ্যক্ষ লিটন চন্দ্র সেন বলেন, শিক্ষার্থীদের নতুন নতুন বিজ্ঞান ভিত্তিক আইডিয়া উদ্ভাবনে উৎসাহিত করার জন্যই আমাদের এই মেলার আয়োজন এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের নিয়ে এ ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

31 October 2021

পবিপ্রবিতে বিজ্ঞান মেলা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে