সরকার মানসম্মত শিক্ষা বিস্তারে নিরলস কাজ করছে: জাহাঙ্গীর আলম 

খোরশেদ আলম শিকদার:

সরকার মানসম্মত শিক্ষা বিস্তারে নিরলস কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

শনিবার (৩০ অক্টোবর) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউপির আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের এসএসসি ২০১৫ ব্যাচের এক পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বজলুর রহমান ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন। অনুষ্ঠানে অন্যান্য অতিথির মাঝে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু ছায়েম, খিলপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, আমিশাপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন।

পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রথমে কেক কেটে পুণর্মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের ১ম অংশে সকালে আলোচনা সভা ও বিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করা হয়। ২য় পর্বে বিকেলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, সরকার মানসম্পন্ন শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ একদিন উন্নত বিশ্বের কাতারে এসে দাঁড়াবে।

তিনি আরও বলেন, তার ব্যক্তিগত প্রচেষ্টায় সরকারি অর্থায়নে চাটখিল-সোনাইমুড়ির উন্নয়নে শতাধিক প্রথমিক বিদ্যালয় ভবন, মাধ্যমিক বিদ্যালয়-মাদ্রাসা ও কলেজ সহ ৭৫টি নতুন ভবন নির্মাণ করেছেন। এছাড়া ৫শতাধিক কাঁচা সড়ক পাকা করা হয়েছে। জনপ্রতিনিধি না হয়েও নাড়ির টানে তার উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

31 October 2021

সরকার মানসম্মত শিক্ষা বিস্তারে নিরলস কাজ করছে: জাহাঙ্গীর আলম 

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে