দুমকিতে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

মো. সুমন মৃধাঃদুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 
শনিবার(৬ নভেম্বর)সকাল ১০টায় উপজেলা পরিষদে জাতীয় ও সমভায় পতাকা উত্তোলন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সিদ্দিকুর রহমান খোকার সঞ্চালনায় উপজেলা পরিষদ  অডিটোরিয়ামএ সমবায় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে  প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, হোসনেয়ারা  উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার ভূমি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো.সফিকুল ইসলাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ও মো. মাহবুবুল আলম ওসি (তদন্ত) দুমকি থানা। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মোসা.ফরিদা ইয়াসমিন মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ।
এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমবায়ী সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মুসফিকা আক্তার তুলি, উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা সুশান্ত কুমার দাস, পল্লী সেবা সংঘ দুমকির পরিচালক হুসাইন আহমদ কবির, রাজাখালী আন- নাঈম বহুমুখী সমবায় সমিতির সভাপতি শরীফ আঃ আজিজ সৈয়দ মুহাম্মদ ইখতিয়ার উদ্দিন প্রমূখ।