দেশব্যাপী দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির লিফলেট বিতরণ

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধি:
দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির উর্ধ্বগতির প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে লিফলেট বিতরণ করেছে বসুরহাট পৌরসভা বিএনপি।
শনিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার বসুরহাট বাজারে বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যেগে এ কর্মসূচি পালন করা হয়।
লিফলেট বিতরণ কালে বসুরহাট পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী এ কর্মসূচীতে অংশ নেয়। এ সময় জনসাধারণের সাথে মতবিনিময় করেন, বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শওকত হোসেন সগির, পৌরসভা যুবদলের সদস্য সচিব ও বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইজাজুল রশীদ মাসুম, পৌর ছাত্রদলের সভাপতি জাকির হোসেন সুমন, সাধারণ সম্পাদক মো.সাহাব উদ্দিন, কলজে ছাত্রদলের সভাপতি খালেদ সাইফুল্যাহ, পৌর ছাত্রদলের সাংগঠনিক আবদুল্ল্যাহ সোহান প্রমূখ।
