নোয়াখালীতে সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ 
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সোনাইমুড়ীতে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে শনিবার বেলা ১১টার দিকে র‌্যালি শেষে বীর বিক্রম মোজাফফর আহাম্মদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, দৈনিক মানবজমিন প্রতিনিধি আমিনুল ইসলাম মানিক, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।