ইবিতে বাংলা বানান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি;
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আরবী-ফারসি শব্দ বাংলা প্রতিবর্ণীকরণ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় রবীন্দ্র-নজরুল কলা ভবনের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমনের (রহমান হাবিব) তত্ত্বাবধানে গবেষনা প্রবন্ধ উপস্থাপন করেন ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ফৌজিয়া খাতুন। বাংলা বানান জটিলতা স্বরুপ মূল্যায়ণ এই শিরোনামে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।
সেমিনারে অধ্যাপক ড.গাজী মাহবুব মুর্শিদের সভাপতিত্বে আলোচনা রাখেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমান , আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল ইসলাম, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসাইন প্রমুখ।
এ সময় আলোচক বৃন্দ বলেন, বিদেশী ভাষাকে যখন আমরা বাংলাভাষায় ব্যবহার করি তখন তাকে বাংলা বর্ণে রুপান্তর করার চেষ্টা করি। এর বিজ্ঞান সম্মত নাম প্রতিবর্ণীকরণ। অর্থাৎ ভিন্ন ভাষার শব্দকে যখন তার ধ্বনিতাত্তি¡ক বৈশিষ্ট্যের আসন্নমানসহ বাংলা গ্রহণ করা হয়, তখন হয় বিদেশী শব্দের বাংলা প্রতিবর্ণীকরণ। এ ধরণের প্রতিবর্ণীকরণ প্রায়শই ধ্বনিতাত্তি¡ক সূক্ষতা ধারণ করতে পারেনা। সেজন্য এসব ক্ষেত্রে মূল উদাহারণের কাছাকাছি থাকারই চেষ্টা প্রধানত দেখা যায়।
