সোনাইমুড়ীতে রেল স্টেশনের যাত্রী পরিসেবার মান উন্নয়ন কাজের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী রেল স্টেশনের যাত্রী পরিসেবার মান উন্নয়ন কাজের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন নোয়াখালী ১ (চাটখিল – সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি।

শুক্রবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় সোনাইমুড়ী রেল স্টেশনে উদ্বোধন পরবর্তী আলোচনা সভা আবু বকর ছিদ্দিক হাফেজ দুলালের কোরআন তেলোয়াতের শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এইচ এম ইব্রাহিম এমপি। বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) মহাব্যবস্হাপক জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) প্রধান প্রকৌশলী সুবক্তগীন।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার পরিচালনায় বক্তব্য কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুল হাই, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, সোনাইমুড়ী পৌরসভার প্যানেল জহিরুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এইচ এম ইব্রাহিম এমপি বলেন, যাত্রীসেবার মান উন্নয়নের ইতোমধ্যে স্টেশন উঁচু ও প্রশস্ত করনের শুরু হয়েছে। অতি শীগ্রই উপকূল ট্রেনের বগি পরিবর্তন করা হবে এবং অল্প কিছু দিনের মধ্যে নতুন আরো একটি আন্তঃনগর ট্রেন সংযুক্ত করা হবে। এছাড়া রেলওয়ের জমি যাদের দখলে আছে তাদেরকে অবশ্যই জমিন ছেড়ে দিতে হবে।