দুমকিতে সেনাবাহিনীর উদ্যোগে ত্রান বিতরণ

মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলার পশ্চিম লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্মুখে ১৬ নভেম্বর বেলা ১১টায় স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর ৭পদাতিক ডিভিশন এবং বরিশাল এরিয়ার ৭ আর্টিলারী বিগ্রেডের ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর পিবিজিএম, পিএসসি,জি এর অধিনায়ক লে: কর্ণেল খন্দকার মুনীর হোসেন বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় সেনা কল্যান সংস্থার সাহায্যে উপজেলার ৫টি ইউনিয়নের গরীব ও দু:স্থদের মাঝে ৬০০ ত্রানের প্যাকেট বিতরণ করেন।

বিতরণকালে বাংলালিংকের জোনাল সেলস্ ম্যানেজার মো: মোবাশারুল ইসলাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, অধ্যক্ষ জামাল হোসেন, বিভিন্ন ইউপি সদস্য, সেনাবাহিনীর কর্মকর্তা, সাংবাদিক , গরীব ও দু:স্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।