লালমনিরহাটে ব্রীজের নীচ থেকে ৬৬ লক্ষ টাকার জাল নোট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

মিজানুর রহমানঃ
লালমনিরহাট জেল খানা রোডে একটি ব্রিজের নীচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৬লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ।এক হাজার টাকার ৬৬টি বান্ডিল ভর্তি বস্তাটি হাঁটু পানিতে ছিল বলে পুলিশ জানায়।
বুধবার রাত ১০টার দিকে লালমনিরহাট শহড়ের জেল খানা রোডে কালভার্টের নীচ থেকে টাকা ভর্তি একটি বস্তা উদ্ধার করা হয়।টাকা ভর্তি বস্তাটি হাঁটু পানির নীচে ছিল।প্রত্যক্ষদর্শী সুত্রে জানায় আব্দুস সালাম (৪০) নামের এক ব্যাক্তি মাছ ধরতে গিয়ে এক হাজার টাকার অনেক গুলো ছেঁড়া নোট দেখতে পান।এসময় পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঐ কালভার্টে তল্লাশি চালিয়ে পানির নীচ থেকে টাকা ভর্তি একটি বস্তা উদ্ধার করেন।ঐ বস্তা হতে একহাজার টাকা নোটের ৬৬টি বান্ডিল উদ্ধার করা হয়।প্রতিটি বান্ডিলে একশত টি করে একহাজার টাকার নোট ছিল।এলাকা বাসী জানায় টাকা গুলো নকল,এবং প্রতিটি টাকার গায়ে লাকী কুপন লেখা ছিল।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহলম জানান, আমরা খবর পেয়ে জেল খানা রোড থেকে এক বস্তা জাল নোট উদ্ধার করেছি।বস্তায় এক হাজার টাকা নোটের ৬৬বান্ডিল ছিল।উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে,তদন্ত করে বলা যাবে এই জাল নোট কোথা থেকে এখানে এসেছে।
