দুমকিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পটুয়াখালীর দুমকিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২২নভেম্বর)সকালে সরকারি জনতা কলেজ সলগ্ন বিএনপি’র পার্টি অফিস থেকে একটি মিছিল বের করার চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা কিন্তু পুলিশ তাতে বাধা দেয়। পরে পার্টি অফিস চত্বরে সমাবেশ করে বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক খলিলুর রহমান মুন্সি,সিনিঃ যুগ্ম আহবায়ক সাইফুল আলম মৃধা,মহিলা দলের সভাপতি আমেনা বেগম,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুল হক হাওলাদার,তরিকুল ইসলাম,জসিম উদ্দিন সহ উপজেলা বিএনপি,বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানান।
