বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে চাটখিলে সমাবেশ অনুষ্ঠিত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ 
বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী  নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয় মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। 
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  বিএনপি’র ভারপ্রাপ্ত  সভাপতি শাহজাহান রানা, বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আরেফিন শামীম, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক শাজাহান খান সাজু, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী ভুট্টো, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আনিছ আহম্মদ হানিফ, চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুলতান বাবর প্রমুখ।
সভাপতিত্ব করেন যুগ্মসাধারণ সম্পাদক পৌরসভা বিএনপি’র সভাপতি সাবেক মেয়র মোস্তফা কামাল।
 বক্তাগণ  বলেন মাদার অব ডেমোক্রেসি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মানবিক দিক বিবেচনা করে তাদের প্রিয় নেত্রী কে  সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর  জন্য সরকারের নিকট আহ্বান জানান।

Share this news as a Photo Card

23 November 2021

বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে চাটখিলে সমাবেশ অনুষ্ঠিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে