হাকিমপুরে ৭ হাজার কৃষকদের মাঝে সার বীজ প্রদান

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর ৭ হাজার কৃষককে সার ও বীজ প্রদান করলেন উপজেলা কৃষি অফিস।

মঙ্গলবার বিকেলে হাকিমপুর কৃষি অফিসের আয়োজনে ্উপজেলা হলরুমে ৭ হাজার কৃষকের মাঝে আনুণ্ঠানিক ভাবে সার ও বীজ বিতরন করা হয়েছে।

বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
উপজেলা নিবাহর্ীূ অফিসারের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও মেয়র জামিল হোসেন চলন্ত সহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার মমতাজ বেগম বলেন, উপজেলার ৭ হাজার কৃষকের মাঝে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় রবি মৌসুমে সরিষা, গম,ভুট্রা, সুর্যমুখী, পেয়াজ, মুগডাল, বোরো ধান বীজ ও রাসায়নিক সার বিনামুল্যে বিতরন করা হয়েছে।